সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে গত ১৯ অক্টোবর এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ১ জন, মাদকসেবী ১৫ জন, ডাকাত ১ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন ও নিয়মিত মামলায় ১ জনসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: হাবিবুর রহমান
Copyright © 2026 BD News Dhaka. All rights reserved.