সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ ২ যুবক গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ বোতল দেশীয় তৈরি কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার (১২ অক্টোবর ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার সাদিপুর এলাকার সুমন মিয়া (১৯) ও মোগরাকুল এলাকার সিয়াম হোসেন (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ বোতল দেশীয় তৈরি কেরু মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: হাবিবুর রহমান
Copyright © 2026 BD News Dhaka. All rights reserved.