০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ অভিযানে ৩ বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

এসআরবি-১১ ও এসআরবি-১৪ এর যৌথ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ ৩ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি জানায়, গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় ১৪ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪ এর একটি দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্টে “রিয়াজ পরিবহন” নামক বাসে অভিযান চালায়। বাসে তল্লাশি চালিয়ে একটি হারমনিয়ামের ভেতর নিখুঁতভাবে লুকানো ২টি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোঃ বারেক ব্যাপারী (৪৯) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানায়, অস্ত্রের চালানটি মুন্সিগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাচ্ছিল সে। সুজন বেপারী অস্ত্র দুটি কুষ্টিয়া থেকে ক্রয় করেছে।

এই তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানির একটি দল একইদিন সকাল ৭টায় মুন্সিগঞ্জ সদর থানার শিলই এলাকায় সুজন বেপারী (৩৮) এর বাড়িতে অভিযান চালিয়ে সুজন ও তার বড় ভাই মনির হোসেন (৪৫) কে গ্রেফতার করে। পরে তাদের বাড়ি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির ৪১,১৯,৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যৌথ অভিযানে ৩ বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬