০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে শনিবার ২৪ অক্টোবর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ১ জন, বৈষম্য বিরোধী মামলায় ১ জন, মাদকসেবী ১৮ জন, ডাকাত ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ২ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্য বিরোধী মামলায় জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূইয়া (৬০) রয়েছেন।

পরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২৬

আপডেট সময় : ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬