০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সোনারগাঁয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ১২ জন গ্রেপ্তার
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০৯:৩০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে বুধবার ২২ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ১ জন, মাদকসেবী ৮ জন, নিয়মিত মামলায় ১ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।


















