০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে বুধবার (২১ অক্টোবর) থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী ২০ জন, চুরি মামলায় ১ জন, ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় ২ জন ও ওয়ারেন্টভুক্ত ৩ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















