০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে নাদিম আকন্দ হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর নাদিম আকন্দ (৩৫) হত্যাকাণ্ডের মাত্র ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকায় বাতেনের বাড়ির ভাড়াটিয়া হাকিম মোল্লার সেমি পাকা টিনশেড তালাবদ্ধ ঘর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জাঙ্গালিয়া এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে নাদিম আকন্দ (৩৫) বলে শনাক্ত হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল মেহেদী ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ৬ ঘণ্টার মধ্যে ডিএমপির যাত্রাবাড়ী এলাকা থেকে প্রধান আসামি মোঃ হাকিম মোল্লা (পিতা- মাহাবুব মোল্লা, সাং- গাছবাড়ীয়া, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল) কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, শিল পাটা দিয়ে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে নাদিমকে হত্যা করে সে। পরে আদালতে সোপর্দ করা হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রাথমিকভাবে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আড়াইহাজারে নাদিম আকন্দ হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬