০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভাংতি স্ট্যান্ড এলাকার কড়িপাড়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এতে ৯টি টিনশেডের ১৫ হাজার ২৫৮ বর্গফুটের তুলার গোডাউন ও পাশের একটি দোতলা ভবনের আংশিক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রায় এক কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। ৩টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। পরে বন্দর ও কাচপুর মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক, নারায়ণগঞ্জ জোন-২ এর নেতৃত্বে আগুন নির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়। পরে সকাল ৮টা ৫৮ মিনিটে ইউনিটগুলো নিজ নিজ স্টেশনে ফিরে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জের বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ৫০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬