শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
- আপডেট সময় : ১২:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৬৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা চত্বরে র্যালি ও র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ, শিশু স্বাস্থ্য রক্ষা, শিক্ষা, নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, আইসিটি অফিসার শিরিন শবনম, পল্লী উন্নয়ন অফিসার অলিউল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফারজানা নিগার, হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার নাসরিন সুলতানা, নারী নেত্রী আলেয়া আক্তার, সাংবাদিক মোঃ নুর নবী জনি, হাবিবুর রহমানসহ মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।























