০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ২৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম-এর নির্দেশনায় সোনারগাঁ থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১ জন, বৈষম্য বিরোধী মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং মাদকসেবী ১০ জন রয়েছে।

অভিযানে নোয়াকান্দি এলাকা থেকে মোঃ রিপন (৩২) নামে এক মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

এছাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- সবুজ (২৬), হীরা (৩৫), আব্দুল রাজ্জাক (৬০), আব্দুর রহিম (৪৫), হুমায়ন কবির (৩৫), শামীম (৪০), জাহাঙ্গীর (২৭), মুরসালিন (৩০), আবু সাঈদ (৩৮) ও লিচু মিয়া (৩২)।

অন্যদিকে বৈষম্য বিরোধী আইনের মামলায় জামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া (৫৫) কে বাগবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি তাওলাদ হোসেন ও মাজহারুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়েছে।

ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৪

আপডেট সময় : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬