০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচং এ মেয়াদউত্তীর্ণ ওনকল কীটনাশক প্রতিষ্ঠানকে জরিমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২৭ বার পড়া হয়েছে

দেলোয়ার বি,এসসি,

কুমিল্লার বুড়িচং উপজেলায় মেয়াদোত্তীর্ণ ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক বিক্রির অভিযোগে কাবিলা বীজ ভান্ডার নামক একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

৩০/০৮/২০২৬ ইং (রবিবার) দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার। অভিযানে প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ আফরিনা আক্তার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারকে মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি প্রতিনিধি কে জানান, আমাদের কাছে তথ্য ছিল কাবিলা বীজ ভান্ডারে বাংলাদেশ সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে। এ অভিযানে আমরা কিছু মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও নিষিদ্ধ কীটনাশক পাই। এজন্য প্রতিষ্ঠানকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। জব্দ করা পণ্য গুলো প্রসিকিউটর এর নিকট রাখা হয়েছে। বেশি মূল্যে সার বিক্রয়ের বিষয়টি অভিযুক্ত ব্যক্তি অস্বীকার করেন।

তিনি আরো বলেন, “কৃষকদের নিরাপদ ও মানসম্পন্ন কৃষি উপকরণ নিশ্চিত করতে এবং ন্যায্য মূল্যে যেন কৃষক সার পায়, সেজন্য আমাদের এই অভিযান অভ্যতা থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে “।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ কীটনাশক ফসল ও জমির ক্ষতির কারণ হতে পারে। ভেজালমুক্ত কীটনাশক ভালো ফসল পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষকের উপকারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বুড়িচং এ মেয়াদউত্তীর্ণ ওনকল কীটনাশক প্রতিষ্ঠানকে জরিমান

আপডেট সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬