সোনারগাঁয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ৬৪ বছরের বৃদ্ধ গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৭৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪)। পিতা- আফাজ উদ্দিন ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত বৃদ্ধ। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

















