০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৭৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অননুমোদিত ও নিষিদ্ধ কসমেটিকস বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলার কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্কিন ক্রিম, লিপস্টিক ও বেবি পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের বিষয়টি ধরা পড়ে। পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর আওতায় দুটি মামলায় মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নারায়ণগঞ্জের ফিল্ড অফিসার ইয়াসির আরাফাত। সহযোগিতা করে কাঁচপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না। পণ্যের মোড়কে তথ্য গোপন করা বা নিষিদ্ধ কসমেটিকস বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১২:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬