০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা জাকির গ্রেফতার
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৮৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ১০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















