০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সমাজসেবা অফিসের সামনে রেম সিস্টেম ওভারব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন রোগী-শিক্ষার্থী

দেলোয়ার বি,এসসি
  • আপডেট সময় : ১২:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লা সমাজসেবা অফিসের সামনে রেম সিস্টেম ওভারব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন রোগী-শিক্ষার্থী

দেলোয়ার বি,এসসি

কুমিল্লা জেলার কোতোয়ালী থানাধীন শংকরপুর বিশ্বরোডের পশ্চিম পাশে অবস্থিত জেলা সমাজসেবা কার্যালয় এবং পূর্ব পাশে জেলা যুব উন্নয়ন অফিস।

গুরুত্বপূর্ণ এই দুই প্রতিষ্ঠানের সামনে বিশ্বরোড পারাপারে প্রতিনিয়ত চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন রোগী, স্বজন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
এ অবস্থায় এখানে একটি রেম সিস্টেম ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লা জেলার ১৮টি উপজেলা থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ সমাজসেবা অধিদপ্তরে থেরাপিসহ বিভিন্ন সেবা নিতে আসেন। তাদের মধ্যে রয়েছেন শিশু, বৃদ্ধ, প্যারালাইসিস রোগী ও হুইলচেয়ার ব্যবহারকারী। ব্যস্ত বিশ্বরোড পার হয়ে এসব রোগীকে সমাজসেবা অফিসে নেওয়া অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।
ইতোমধ্যে রোগী ও তাদের স্বজনরা এবং অফিসের অনেক কর্মকর্তা-কর্মচারীও বিশ্বরোড পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে।

সমাজসেবা অধিদপ্তরের এক কর্মচারী হেলেনা (৫০) বিশ্বরোড পার হতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর কোমরে গুরুতর ব্যথা হয়। চিকিৎসা নেওয়ার পরও সেই কোমর ব্যথা নিয়েই তিনি নিয়মিত অফিস করছেন।

অন্যদিকে, বিশ্বরোডের পূর্ব পাশে থাকা যুব উন্নয়ন অফিসেও জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রশিক্ষণ নিতে শিক্ষার্থীরা আসেন। তাদেরও প্রতিদিন ব্যস্ত সড়কটি ঝুঁকি নিয়ে পার হতে হয়।

কুমিল্লার সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, “১৮টি উপজেলা থেকে আমাদের সমাজসেবা অফিসে সেবা নিতে আসা অনেক মানুষ প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। এখানে প্যারালাইসিস রোগীসহ হুইলচেয়ারে আসা অনেক রোগী রয়েছেন। তাই এখানে একটি রেম সিস্টেম ওভারব্রিজ নির্মাণ করা হলে রোগী, স্বজনসহ সাধারণ মানুষের অনেক উপকার হবে।”
সংশ্লিষ্টদের মতে,জেলা সমাজসেবা অফিস ও জেলা যুব উন্নয়ন অফিসের সামনে রেম সিস্টেম ওভারব্রিজ নির্মাণ করা হলে রোগী, শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীদের নিরাপদে বিশ্বরোড পারাপারের সুযোগ তৈরি হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লা সমাজসেবা অফিসের সামনে রেম সিস্টেম ওভারব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন রোগী-শিক্ষার্থী

আপডেট সময় : ১২:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬