সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দিনভর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন মাদকসেবী, বৈষম্য বিরোধী মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, চুরি মামলায় ১ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন ও ধর্ষণ চেষ্টা মামলায় ১ জন রয়েছে।
ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের মৃত আফাজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম ভূঁইয়া (৬০)। গতকাল শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া বৈষম্য বিরোধী মামলায় বৈদ্যের বাজার ইউনিয়নের যুবলীগ নেতা সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করা হয় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে।
ওসি আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















