০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ৬৮ বার পড়া হয়েছে
  1. সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল বারিক পিপিএম এর নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক মামলায় ৫১ পিস ইয়াবাসহ ১ জন, মাদকসেবী ২৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং চুরি মামলায় ১ জনসহ মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মীর মাহফুজ হোসেন, সৌরভ চন্দ্র সরকার, আলভী মোল্লা, সাইদুল ইসলাম, মোঃ লাম, মোঃ রিফাত, মোঃ সাগরসহ ২৫ জন মাদকসেবী। এছাড়া চুরি মামলায় মোঃ আরিফ (২২) এবং ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সাকিব (২১) ও মোঃ মানিক মিয়া (মহিউদ্দিন) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

আপডেট সময় : ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬