০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৫৭ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধিঃ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর ) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজি প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা জেলা পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন পুলিশ সুপার।

এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, যানজট নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পুলিশ, প্রশাসন, পূজা উদযাপন কমিটি ও জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬