০৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকার গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত কোবরা গ্রুপ ওরফে সোহেল গ্রুপের প্রধান শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট সোহেল খন্দকারকে গ্রেফতার করেছে এসআরবি-১১। তার বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।

রবিবার (১১ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানার মিশন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন ও ১টি পকেট রাউটার উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গ্রেফতারকৃত সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়া ও আশপাশের এলাকায় অপরাধের রাজত্ব কায়েম করে আসছিল। কাঠেরপুল এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করে একাধিক গোপন স্পটে কোটি টাকার হেরোইনসহ বিভিন্ন মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা নিয়ন্ত্রণ করতো সে। নিজের মাদক সাম্রাজ্য রক্ষায় সে একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্রুপ গড়ে তুলে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতো।

এছাড়া স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি এবং চাঁদা না দিলে লুটপাট ও ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ অন্তত ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও হত্যা চেষ্টা মামলারও অন্যতম আসামি সে।

এসআরবি-১১ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নারায়ণগঞ্জে অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল খন্দকার গ্রেফতার

আপডেট সময় : ১০:১৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬